• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে: ট্রাম্প

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

[ad_1]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। এর এক দিন আগে ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা আহত হয়। যার মধ্যে একজন মারা গেছেন।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো, যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হতে পারে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে দেওয়া লাখ লাখ অভিবাসন অনুমতি পুনর্বিবেচনা করবেন ।

ট্রাম্প বলেন, তিনি অ-আমেরিকান নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন এবং যেসব বিদেশি নাগরিক নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ—তাদেরও বহিষ্কার করা হবে।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেষ করা তার এই ক্ষুব্ধ পোস্টকে দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতির আরও কঠোর রূপ বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসনের নীতি ছিল ব্যাপক দেশজুড়ে বহিষ্কার অভিযান।

তিনি বলেন, অবৈধ এবং বিশৃঙ্খল জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোই আমাদের লক্ষ্য হবে। এই পরিস্থিতির পূর্ণ সমাধান কেবল ‘উল্টো অভিবাসন’ এর মাধ্যমেই সম্ভব।

সূত্র: এএফপি

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category