• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

তিন জেলায় মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির – IPCSBDPress

Reporter Name / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৪৯ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রংপুর, আশুলিয়া ও লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা মামলায় মোট ১৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় হাজির করা হয় চারজনকে—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।এই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।তার হত্যায় সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

লক্ষ্মীপুরে আন্দোলনের সময় পাঁচজনকে হত্যার মামলায় সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের নেতা শাহীন আলমসহ তিন আসামিকে ২৮ জুলাই হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।অন্যদিকে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাত আসামিকে হাজির করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদসহ ডিবি ও থানার একাধিক কর্মকর্তা।আট পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আশুলিয়ার সাবেক এমপি সাইফুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এসব আদেশ দেন।শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ একাধিক প্রসিকিউটর।

এই তিন মামলায় সরকারের উচ্চপর্যায়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।

IPCS News : Dhaka : ।

[ad_2]

Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category