• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের

Reporter Name / ২৪৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমানের নাম উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। 

চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতা এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থার নৈতিক মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা না থাকলে কোনো সরকারই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে না। ন্যায্যতা ও জনবিশ্বাস ছাড়া কোনো ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ড. শফিকুর রহমান বলেন, এই অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত উপস্থাপন করা এখন সময়ের দাবি। তরুণদের সামনে প্রমাণ করতে হবে—রাজনীতি সংঘাত, হানাহানি কিংবা প্রতিহিংসার নাম নয়; বরং তা হতে পারে সভ্য, যুক্তিনির্ভর ও জনমুখী।

গণমাধ্যম ও জনসমালোচনার মুখোমুখি হওয়ার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, রাজনীতিকে অবশ্যই জবাবদিহিমূলক ও স্বচ্ছ হতে হবে। আসুন, আমরা গণমাধ্যমের সামনে এবং জনসমালোচনার আলোকে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনাকে স্বাগত জানানো, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

এরই ধারাবাহিকতায় তারেক রহমানকে সরাসরি একটি উন্মুক্ত মঞ্চে আলোচনায় বসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ও ভাবনা জাতির সামনে উপস্থাপন করেছেন, তাই এখন একটি লাইভ আলোচনার মাধ্যমে উভয়পক্ষের ইশতেহার ও দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরা যেতে পারে।

ড. শফিকুর রহমান প্রস্তাব করেন, একটি প্রকাশ্য প্ল্যাটফর্মে সরাসরি আলোচনা আয়োজন করা হোক, যেখানে দুই নেতা নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন। এরপর সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের ওপর ছেড়ে দেওয়া হবে। আমরা আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব এবং জনগণই সিদ্ধান্ত নেবে—কারা তাদের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোই হতে পারে একটি নতুন বাংলাদেশের ভিত্তি। সবাইকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts