• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
  • English Version

জেডআই গ্রুপ-এর সিস্টার কনসার্ন গ্রীন ডট লিমিটেডের আয়োজনে ‘সানাকি নাইট, ঢাকা ২০২৫’ অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

[ad_1]

দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীন ডট লিমিটেড, ভিয়েতনামের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সানাকি ওয়াটার পিউরিফায়ার এর বাংলাদেশে একমাত্র ব্যবসায়িক পার্টনার হিসেবে সফলভাবে আয়োজন করেছে ‘সানাকি নাইট, ঢাকা ২০২৫’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডট লিমিটেডের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম, সানাকির ইন্টারন্যাশনাল ট্রেডিং ডিভিশন এর ডিরেক্টর মি: এংগুয়েন ভান হান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের সম্মানিত ডিলারবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সানাকি ওয়াটার পিউরিফায়ার-এর উন্নত প্রযুক্তি, নিরাপদ পানির গুরুত্ব এবং সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পিউরিফায়ার সরবরাহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ আয়োজনের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের কাছে সানাকির আধুনিক প্রযুক্তি ও গুণগতমান আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরা হয়।

গ্রীন ডট লিমিটেড বাংলাদেশের পানি পরিশোধন ও ওয়াটার পিউরিফায়ার খাতে অগ্রগামী প্রতিষ্ঠান। সানাকির একমাত্র পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহ করে আসছে, যাতে দেশের প্রতিটি পরিবার সহজে বিশুদ্ধ পানির সুবিধা উপভোগ করতে পারে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে “সানাকি নাইট, ঢাকা ২০২৫” শেষ হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts