• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

[ad_1]

সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে। সুশাসনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতা ভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে। এতোদিনের অনিয়ম এ সময়ের মধ্যে পুরোপুরি যাচাই-বাছায়ের তালিকা শেষ করতে পারেনি। তবে শুরু করে দিতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরি করা উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ড পৌঁছে দিতে পারবো। আমাদের সাহস থাকতে হবে অনিয়মগুলো তাড়ানোর। মনিটরিং সিস্টেম থাকতে হবে, তাহলে কাজের গুণগত পরিবর্তন বৃদ্ধি পাবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts