• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জাদেজার নতুন ঠিকানা রাজস্থান, চেন্নাই ছাড়ায় উঠছে নানা প্রশ্ন – IPCSBDPress

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে বহুল আলোচিত অদলবদল চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজের বরাতে জানা গেছে, রাজস্থান পাচ্ছে চেন্নাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন তালিকা ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই অদলবদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনা চলছিল। চেন্নাই দীর্ঘদিন ধরেই এমএস ধোনির পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে, আর সেই ভাবনায় স্যামসনকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকল্প হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে তুলেছিলেন ফাইনালে। অন্যদিকে ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ের অন্যতম ভরসা, তিনবার আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে তার।জাদেজা প্রথম আইপিএলে রাজস্থানের হয়েই খেলেছিলেন। ২০০৮ সালে জয়ী দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। শেন ওয়ার্ন তাকে ভবিষ্যতের মহাতারকা বলে আখ্যা দিয়েছিলেন। ১৬ বছর পর আবার সেই রাজস্থানে ফিরছেন জাদেজা, যা অনেকের কাছেই আবেগঘন পুনর্মিলন।

তবে অদলবদলটি সহজ ছিল না। স্যাম কারানকে দলে নেওয়ার ক্ষেত্রে রাজস্থানের বিদেশি স্লট খালি না থাকায় মাঝ পথে জটিলতা তৈরি হয়। পরে বিসিসিআই এই অদলবদল অনুমোদন করায় সবকিছু চূড়ান্ত হয়।ক্রিকবাজ জানিয়েছে, অদলবদলে রাজস্থানই তুলনামূলক বেশি লাভ করছে—এমন মত ক্রিকেট অঙ্গনে। জাদেজা ও স্যামসনের বেতন সমান হলেও কারানকে পাচ্ছে মাত্র ২.৪ কোটি রুপিতে। এক ফ্র্যাঞ্চাইজি সিইও বিস্ময় প্রকাশ করে বলেছেন, চেন্নাই এত সহজে জাদেজার মতো বড় তারকাকে ছেড়ে দিচ্ছে—এটি অবাক করার মতো সিদ্ধান্ত। তার মতে, ধোনির অবসরের পর চেন্নাইয়ের “ফেস অব দ্য ফ্র্যাঞ্চাইজি” হিসেবে জাদেজাকেই ধরা হচ্ছিল। এখন ধোনি সরে গেলে দলের প্রতিনিধিত্বমূলক মুখ কে হবে—সেই প্রশ্ন উঠছে।

চেন্নাইতে বড় পরিবর্তনেরও ইঙ্গিত মিলছে। ডেভন কনওয়ে ইতোমধ্যে জানিয়েছেন তিনি দল থেকে বাদ পড়েছেন। রাহুল ত্রিপাঠী, দীপক হুডা ও জেমি ওভারটনকেও রিটেনশনের আগে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। পরিবর্তনের এই ধারা চেন্নাই সুপার কিংসের দল গঠনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts