• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: এএফপিকে তারেক রহমান

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

আসন্ন নির্বাচনে জয়ী হলে তার প্রথম কাজ হবে দেশে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা দূর করা, এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বৃহস্পতিবার হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরা ৬০ বছর বয়সী তারেক রহমান এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতির সামনে বসে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমরা জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ও বড় ম্যান্ডেট আশা করছি। নিজস্ব সরকার গঠনের জন্য আমাদের পর্যাপ্ত আসন থাকবে। জোট সরকারের প্রয়োজনীয়তা আপাতত দেখছেন না বলেও জানান তিনি।

১৭০ কোটি মানুষের এই দেশে আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হবে বলে সতর্ক করেছেন তারেক রহমান। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। গত শাসনামলে স্বাস্থ্য ব্যবস্থা এবং জ্বালানি খাতকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে দেশে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। মুষ্টিমেয় কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হলেও দেশের সাধারণ মানুষ রিক্ত হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী এই দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করাকে তার অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের সামনে গুরুতর চ্যালেঞ্জ রয়েছে। দেশে বিপুল সংখ্যক বেকার। তরুণদের কর্মসংস্থানের জন্য আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবেশী ভারতের সঙ্গে বর্তমানে শীতল সম্পর্কের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, আমার দেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থই সবার আগে। তবে আমরা অবশ্যই আমাদের চারপাশের দেশগুলোর সঙ্গে অন্তত একটি সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। অবশ্যই কেউ যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকে, তবে আইন অনুযায়ী তার শাস্তি হতে হবে। বিগত সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করলেও আইন করে কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দেন তারেক রহমান।

খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরা তারেক রহমান নিজের বাবা-মায়ের কথা উল্লেখ করে পরিমিত স্বরে বলেন, তারা তাদের মতো ছিলেন, আমি আমার মতো। তবে আমি তাদের চেয়েও ভালো কিছু করার চেষ্টা করব।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts