• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‘চিকিৎসকরা কমিশন-বাণিজ্যে ব্যস্ত, এটি রোধ করতে হবে’

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

[ad_1]

বদিউল আলম মজুমদার

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা এখন দেখতে পাচ্ছি, চিকিৎসকরা কমিশন-বাণিজ্যে ব্যস্ত। এটি রোধ করতে হবে। তা না হলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন সারা দেশের মধ্যে দৃষ্টান্ত থাকা উচিত। আর এ জন্য এ জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজ বুঝে নিতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সাইদুর রহমান, পরিকল্পনাসচিব কামাল উদ্দিন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক। এর আগে অতিথিরা মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

এদিন সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মত বিনিময় সভায়  বদিউল আলম মজুমদার বলেন, আমরা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ও সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি, নিম্নকক্ষ হবে আসনভিত্তিক, বর্তমান যে পদ্ধতি আছে আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতির ভিত্তিতে। দুটোরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। এ জন্য আমরা মনে করি, দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা একটা ঐকমত্যে পৌঁছতে পারব। ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে এই হাসপাতালে শূন্য পদ পূরণ করতে চাই। এ জন্য তিনি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের খালি পদের তালিকা দ্রুত দেওয়ার নির্দেশনা দেন। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যেকোনো সমস্যা স্থানীয়ভাবে সমাধান না হলে ঢাকা থেকে গণপূর্ত ভবনের প্রধানকে এখানে পাঠানো হবে। ইতিমধ্যে হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারকে পদায়ন করা হয়েছে। সদ্য বিসিএসে সুপারিশপ্রাপ্ত মেহেরপুরের ১৩ জন চিকিৎসককে এখানেই পদায়ন করার নিশ্চয়তা দেন তিনি। আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু সব সেবা এই হাসপাতালে থাকবে। এটি হবে দেশের একটি মডেল হাসপাতাল।

সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গত দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব নিজ উদ্যোগে এখানে বেশ কয়েজন চিকিৎসকের পদায়ন করেছেন। আসলে হাসপাতালের মূল কার্যক্রম উদ্বোধন করাই বড় কথা নয়, হাসপাতালটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি নতুন মডেল হাসপাতালে রূপান্তরিত করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts