• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয়

চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করায় ৩জনকে কুপিয়ে জখম

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকিশোরগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন— শাহ্ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩)। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ী নাছিরকে আটকের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

জানা যায়, গত রোববার বিকেলে চরকিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন মোশাররফের দোকানের সামনে নাছির উদ্দিনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

এ ঘটনার পর প্রতিশোধমূলকভাবে একটি সংঘবদ্ধ চক্র শাহ্ সুলতান গাজী, আব্দুল্লাহ ও আল মামুনের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত শাহ্ সুলতান গাজী বাদী হয়ে গত ১৩ এপ্রিল সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোঃ আসলাম মিয়া (৫০), ইব্রাহিম খলিল (৩২), মোঃ আরিফ (২৭), আসিফ (২৫), মনির হোসেন (৪৫), নাছির (২৭) ও হিরন (৩৮)-সহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা বলে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে।

এদিকে, তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category