• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

ঘারমোড়ায় ময়লার স্তূপ, মশার অভয়ারণ্য স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কের ঢালে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখায় পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পাশাপাশি পাশের পুকুরটি কচুরিপানা ও আগাছায় ভরে গিয়ে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য। পচা আবর্জনা থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

এদিকে রাস্তার পাশের পুকুরটি এখন প্রায় ভরাট অবস্থায়। কচুরিপানা ও আগাছায় ঢেকে যাওয়ায় পানি স্থবির হয়ে পড়েছে। এতে এডিসসহ বিভিন্ন প্রজাতির মশার বংশবিস্তার ভয়াবহভাবে বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আশপাশের স্কুল ও মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।

 

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। একদিকে ময়লার দুর্গন্ধ, অন্যদিকে মশার কামড়—এভাবে চলতে থাকলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে।”

 

সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

 

এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি জরুরি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—

 

সড়কের পাশ থেকে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ

পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা

নিয়মিত মশকনিধন কার্যক্রম (ফগিং/স্প্রে) চালু করা

 

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ঘারমোড়া এলাকার বাসিন্দারা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category