• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

গাজায় অবিলম্বে মানবিক সংকট থামানোর আহ্বান

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

[ad_1]

৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি

ফিলিস্তিনের গাজায় চলমান ‘মানবসৃষ্ট মানবিক সংকট’ দ্রুত শেষ করতে বিজ্ঞানী ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের চার হাজারের বেশি। এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী বিজ্ঞানীদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী এবং পাঁচ জন ফিল্ডস মেডেলপ্রাপ্ত গণিতবিদও আছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এবং জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন-এর কাছে বিবৃতিটি পাঠানো হয়েছে। 

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেল বিজয়ীরা আছেন। তারা হলেন তাত্ত্বিক পদার্থবিদ জেরার্ড হুফট ও ডেভিড পলিৎজার, গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি। বিবৃতিতে ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদেরাও স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে আছেন আলেসিও ফিগালি (ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড) এবং ডেভিড বি মামফোর্ড (হার্ভার্ড ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস, যুক্তরাষ্ট্র)। ইউরোপের বিজ্ঞানীরা সর্বোচ্চ স্বাক্ষরকারী। উত্তর আমেরিকার বিজ্ঞানীরা দ্বিতীয় সর্বোচ্চ স্বাক্ষরকারী।

বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানবিক সংকট ক্রমাগত বাড়তে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খাবারের কৃত্রিম সংকট তৈরি করে একধরনের দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। গাজার জনগণের চিকিৎসা সুবিধা জোর করে বন্ধ করে দেওয়া, শিশুদের ন্যূনতম শিক্ষার সুযোগ না থাকা, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা এবং সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও জীবনের প্রতি প্রকাশ্য অবহেলা দেখে আমরা হতভম্ব। এই মানবিক সংকট দ্রুত শেষ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা। 

বিবৃতিতে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা এবং জিম্মিদের ওপর অমানবিক আচরণেরও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিকে একটি জটিল ঘটনাপ্রবাহের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গাজায় হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী অন্তত এক হাজার শিশু রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে ভয়ংকর কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। সাধারণ মানুষের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের ঘটনাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। এই মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts