• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

খিদিরপুর ইউনিয়নে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় মনোহরদী উপজেলা ছাত্রদল

Reporter Name / ৮১০ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Oplus_131072

খিদিরপুর ইউনিয়নে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় মনোহরদী উপজেলা ছাত্রদ।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও সহায়তা কেন্দ্র পরিচালনা করা হয়েছে।

রোববার (২৯ জুন) মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন হয়। দিনব্যাপী এ কার্যক্রমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা ধরনের সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়।

সার্বিক তত্ত্বাবদানে ছিলেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এসময় তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যই দেশের প্রকৃত উন্নয়ন। ছাত্রদলের মাধ্যমে তারেক রহমান দেশের শিক্ষার্থীদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন, আমরা তারই অংশ হিসেবে এই আয়োজন করেছি।”

সহায়তা কার্যক্রমে বিশেষভাবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, শাফিউদ্দিন আকন্দ করুন ও টিটু প্রামানিক।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মোজাহিদুল, রাজন, অলিন, রাব্বি, আশিক, হাশেম, তুহিনসহ মনোহরদী উপজেলা ও খিদিরপুর ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ছাত্রদলের এই উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এমন সহযোগিতা ও পাশে থাকার মনোভাব শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় করে তোলে এবং পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে উৎসাহ জোগায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category