• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের – IPCSBDPress

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:০৪ পূর্বাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাত ৮টার দিকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে বলা হয়, হাসপাতালে তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে দেশের মুসলিম নাগরিকদের দোয়া করতে হবে। তারা জানান, আমরাও তার জন্য দোয়া করছি, যেন আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করে জাতির এই কঠিন সময়ে আবারও দেশের কল্যাণে দায়িত্ব পালনের সুযোগ করে দেন।হেফাজত নেতারা স্মরণ করেন, ২০১৩ সালে শাহবাগের ঘটনার সময় খালেদা জিয়া ইসলামবিদ্বেষী প্রবণতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন। ধর্ম ও জাতির স্বার্থে হেফাজতের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দলের নেতাকর্মীদেরও পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। বিবৃতিতে তাঁকে একজন দেশপ্রেমিক, সাহসী ও ঈমানদার নেতা হিসেবে উল্লেখ করা হয় এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে তার জীবন থেকে শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীও। শহীদ জিয়া আলেম-ওলামাকে সম্মান করতেন, আর সেই ধারা অনুসরণ করে খালেদা জিয়াও ভারতীয় আধিপত্যবাদ ও রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন। নানা মামলায় কারাভোগসহ দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে তার সংগ্রাম দেশের দেশপ্রেমিক মানুষের কাছে আজও অনুপ্রেরণার উৎস।

সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশব্যাপী দোয়া প্রার্থনার এই আহ্বানকে অনেকেই রাজনৈতিক আবেগ ও মানবিক আবেদন দুয়েরই প্রতিফলন হিসেবে দেখছেন।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category