• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল আমার ভোট, আমি দিব, দিনের ভোট রাতে দিব। তিনি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।

তিনি অন্ত:বর্তী সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts