• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ জুলাই) সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পরে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

এ সময় ট্রাকটির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও পরিবহন বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category