• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।
কামাল উদ্দিন সরকার বাদল।
জেলা প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেলায় আম, কাঁঠাল, রামবুটান , পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
ফল মেলায় প্রদর্শিত ফলগুলো দর্শনার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দেশীয় ফলের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন উন্নত জাতের ফলও প্রদর্শন করা হয়। এতে ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল সম্পর্কে অন্যদের জানার সুযোগ পান এবং নতুন উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ তৈরি হয়।
আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ফলের সরবরাহ নিশ্চিত করতে ফল চাষিদের আধুনিক প্রযুক্তি ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সচেতন করা হচ্ছে।
ফল মেলার মাধ্যমে কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত এবং উৎপাদিত ফল সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রত্যয়কে সামনে রেখে ফল উৎপাদন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category