• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ

ওসমান হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন


পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অভিযুক্তরা বর্তমানে কোথায় অবস্থান করছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত অতিক্রম করে অন্যত্র পালিয়ে থাকতে পারে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতির সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত। ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে।

বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবকও অর্পণ করেন তিনি। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহিদ তিনজনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts