• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান কী, কেন এবং কীভাবে? ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা – IPCSBDPress জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এসময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি জানিয়েছে, জানাজা আয়োজনের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তখন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরবাসীকে কিছু নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

  • বিকল্প সড়ক

• মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহনের ক্ষেত্রে মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

• ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

• ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহনের ক্ষেত্রে ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

• আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেটের বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।

• এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোডে বামে মোড় নিয়ে আসাদগেটে সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

• মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন চলাচলের ক্ষেত্রে মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।

• এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজার সময় ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

সব যানবাহন চালককে শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লেখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া, নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts