• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এনসিপি নেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name / ৫০৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমির (৩০) ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. আইসা পারভিন।

রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আজ সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘ময়নাতদন্ত শেষে আমরা চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ হস্তান্তর করি।’

মেহেদী হাসান জানান, তারা মরদেহ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর গ্রামে নিয়ে যাচ্ছেন। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

রুমি নজিপুরের মো. জাকির হোসেনের মেয়ে। তিনি হাজারীবাগের জিগাতলায় থাকতেন। তিনি নার্সিং পাস করেছিলেন এবং দুই সন্তানের জননী ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts