• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন পটুয়াখালীর লামিয়া, সুস্থ আছে সবাই

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে। এটি লামিয়া আক্তারের প্রথম সন্তানপ্রসূতি।

ঘটনাটি জানাজানি হতেই বরিশাল ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন। হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বলেন, মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছে, তাদের হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

লামিয়া আক্তার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে লামিয়ার সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়।

সন্তানদের বাবা সোহেল হাওলাদার জানান, আল্লাহর অশেষ রহমতে আমার পাঁচটি সন্তানই সুস্থ আছে। সবাই ভালো আছে। আমি আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category