• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত সিদ্ধান্ত যথার্থ নয়

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

[ad_1]

খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ । এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি। কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়।  কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় দলের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পাঠানোর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল বাছিত বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে । জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts