• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

[ad_1]

ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, কিন্তু মানবিকতার প্রশ্নে একই অবস্থানে সবাই। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য ও কারাবাসের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে খোলা চিঠি দিয়েছেন বিশ্বের ১৪ জন সাবেক অধিনায়ক। চিঠিটির খসড়া করেন গ্রেগ চ্যাপেল। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, কপিল দেব, ক্লাইব লয়েড, অ্যালান বর্ডার, মাইকেল অ্যাথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারীরা ইমরান খানের জন্য “মর্যাদা ও মৌলিক মানবিক বিবেচনা’’ নিশ্চিত করার আহ্বান জানান। সাম্প্রতিক প্রতিবেদনে কারাগারে চিকিৎসা অবহেলার অভিযোগ ও চোখের গুরুতর সমস্যার কথা উঠে আসায় এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারসহ সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করার দাবি তোলেন। মানবাধিকার সংস্থাগুলোও তার বিচার ও কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

চিঠিতে বলা হয়, কারাবন্দি অবস্থায় ইমরান খানের দৃষ্টিশক্তির অবনতির খবর অত্যন্ত উদ্বেগজনক। তাকে অবিলম্বে যোগ্য বিশেষজ্ঞদের দ্বারা চিকিৎসা, মানবিক ও সম্মানজনক কারাবাসের পরিবেশ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইমরান খানের ক্রিকেটীয় অবদান স্মরণ করে স্বাক্ষরকারীরা  বলেন, ১৯৯২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এবং খেলাটিতে তিনি চিরকাল সম্মানের জায়গায় থাকবেন। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার ন্যূনতম মানবিক অধিকার নিশ্চিত করা জরুরি। ক্রিকেট দেশগুলোর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলে সম্মান থাকে। ইমরান খান সেই চেতনাকেই প্রতিনিধিত্ব করেছেন। এখন কর্তৃপক্ষেরও উচিত তা রক্ষা করা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category