• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও প্রতিবাদ

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একইসাথে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাতের এ মর্মান্তিক ঘটনার বিষয়ে সংগঠনের আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে বর্বরভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির নির্মম প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের এক ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ইউএমএফ, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

বিবৃতির শেষে ইউএমএফ-এর আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। সাংবাদিক তুহিনের পরিবারের ন্যায়বিচারের দাবিতে ইউনাইটেড মিডিয়া ফোরাম সর্বাত্মকভাবে পাশে থাকবে।” সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts