• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

[ad_1]

ভোট দিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে আজ সকালে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। ভোটকেন্দ্র থেকে ফিরে ফেসবুকে তিনি স্মরণ করিয়ে দিলেন, আবরার ফাহাদের জন্মদিনে ভোট যেন এক অন্য অর্থ বহন করে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আজ জন্মদিন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আজ একটি বিশেষ দিনে লেখা হচ্ছে ইতিহাস, যা আমরা টেরই পাইনি। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আবরার ফাহাদের জন্মদিন, আর আনন্দ ও রোমাঞ্চকর অনুভূতির মধ্যদিয়ে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে যাচ্ছেন।’

আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকীভোটকেন্দ্রে তিশা ও ফারুকী

ফারুকী লিখেছেন, ‘এই নির্বাচন কেবল দেশ পরিচালনার জন্য একটি দলকে নির্বাচিত করবে না। আরও অনেক কিছুর পাশাপাশি, দিনটিকে এমন একটি দিন হিসেবে দেখা হবে, যখন বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা ফিরে পাবে, সেও আবরার ফাহাদের জন্মদিনে। ঘটনাটি নিছক কাকতালীয়, কিন্তু স্বর্গে এর স্ক্রিপ্ট লেখা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে ভোটের উৎসব, তখন সেই আমেজে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রের পাশাপাশি সারা দেশের বেশ কিছু জায়গায় ভোট দিয়েছেন শিল্পী ও তারকারা।

আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকীজুলাই জাদুঘরের দেয়ালে আবরার ফাহাদের গ্র্যাফিতি

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহাদ।

২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category