• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের একটি ভিডিও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়া (২৬) নামে এক নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

 

ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং প্রায়ই জুয়ার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে তিনি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি নিজের বেতন ও তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাধা দেওয়ায় সবুজ তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একই সঙ্গে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। পরে দুই সন্তানকে নিয়ে তানিয়া তার বাবার বাড়িতে চলে যান।

 

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুন সকালে ফোন করে আবারও ওই টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে যান। পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন।

 

তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

 

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category