• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

আগের মতো নির্বাচন হবে না, ইনসাফে অটল নির্বাচন কমিশন – IPCSBDPress

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং নির্বাচন কমিশন ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকবে। তিনি জানান, কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রার্থী ও ভোটার—সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের সব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কোনো পক্ষের প্রতি পক্ষপাত দেখানো হবে না এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।সিইসি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে। নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপ জনগণের আস্থার জায়গাকে শক্তিশালী করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন এবং মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন। শুক্রবার পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে, আর আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইতোমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category