• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

আইলপাড়ায় মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

[ad_1]

নতুন আইলপাড়া সমাজ কল্যাণ পরিষদ কমিটির প্রধান উপদেষ্টা মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া বালুর মাঠে খেলা উদ্বোধন করেন মরহুম ফারুক আহাম্মদের সুযোগ্য পুত্র সরকারী তোলারাম বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ সভাপতি আক্তার হোসেন, মিয়া চাঁন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাদশা খান, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, নারায়ণগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি শোয়েব আহমেদ সহ স্থানীয় বিএনপির কর্মী জাকির হোসেন, মো: শিপন, সেলিম, তোফাজ্জল ও অন্যান্য।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম ফারুক আহম্মেদ স্মৃতি পরিষদের সভাপতি ডিএইচ বাবুল। তিনি পরিশেষে সকলের সুখ শান্তি ও বৃদ্ধির লক্ষ্যে এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফেরদৌস আলম রাজিব ও তন্ময়। উদ্বোধনী অনুষ্ঠানটি তরুনদের প্রাণবন্ত উপস্থিতিতে উচ্ছ্বাসমুখর হয়ে ওঠে। খেলাধুলার প্রতি সকলের আগ্রহ ও অংশগ্রহণ এ আয়োজনকে আরও সফল ও স্মরণীয় করে তোলে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts