• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

আইভীকে দেখতে যাওয়ায় নাসিক কর্মচারী চাকরিচ্যুত

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

[ad_1]

জামিনে কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফেরার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে দেখতে যাওয়ার অভিযোগে নাসিকের এক কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

 

চাকরিচ্যুত কর্মচারী টরিক আহমেদ নগরীর দেওভোগ এলাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি দেওভোগ এলাকার কামাল আহমেদের ছেলে।

 

টরিক আহমেদের দাবি, বৃহস্পতিবার (৪ জুন) সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান তাকে ডেকে পাঠিয়ে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাসায় যাওয়ার বিষয়ে জানতে চান। তিনি বিষয়টি অস্বীকার না করে জানান, প্রতিবেশী হওয়ায় এবং দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে এলাকায় ফেরায় তিনি আইভীকে দেখতে গিয়েছিলেন। এরপর প্রশাসক তাকে আইভীর কাছ থেকে বেতন নেওয়ার কথা বলে চাকরি থেকে ছাঁটাই করেন বলে অভিযোগ করেন টরিক।

 

তিনি আরও জানান, বুধবার রাতে আইভীর বাসায় যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

তবে এ অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, “সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করার কারণে টরিককে চাকরিচ্যুত করা হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সিটি কর্পোরেশনে হাজিরা দিয়ে অন্যত্র একটি ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করতেন। দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে।”

 

এ ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে চাকরিচ্যুতির প্রকৃত কারণ নিয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category